ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬
ইরান

‘কয়েক ডজন পারমাণবিক বোমার’ চেয়েও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ০৬:৫৪ পিএম

‘কয়েক ডজন পারমাণবিক বোমার’ চেয়েও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী

হরমুজ প্রণালীকে ‘কয়েক ডজন পারমাণবিক বোমার’ চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ইরানের নেতা মোহসেন রেজাই। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ রক্ষার অঙ্গীকার করেছেন তিনি।

রোববার (১২ জুলাই) এ মন্তব্য করেন মোহসেন রেজাই। ইরানের সংবাদ সংস্থা আইএসএনএর বরাতে এ তথ্য জানানো হয়েছে।

রেজাই বলেন, এই কৌশলগত জলপথটি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান এটি রক্ষা করবে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা রোববার আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র ইরানের উপকূলীয় জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। এর জবাবে ইরান ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

উপসাগরীয় অঞ্চলে যখন উত্তেজনা ক্রমেই বাড়ছে, তখনই এসব ঘটনা ঘটল। এর আগে ইরান হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজ আটকে দেয়। পাশাপাশি ওমানের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র তেহরানকে দায়ী করেছে।

এ পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরুর সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলেছে।

এম জি

Link copied!