ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী অলিম্পিয়াড শিক্ষার্থীদের সাক্ষাৎ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ০৯:৩৩ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী অলিম্পিয়াড শিক্ষার্থীদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। 

রোববার বিকেল সাড়ে ৫টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীসহ প্রতিনিধিদলের সবাইকে আন্তরিক অভিনন্দন জানান। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি শিক্ষার্থীদের এই সাফল্যে তিনি গর্ব প্রকাশ করে জানান, দেশের নতুন প্রজন্মের উদ্ভাবনী ও সৃজনশীল মেধার বিকাশে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বিজয়ী প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা মনোযোগ দিয়ে শোনেন।

প্রতিনিধিদল আগামী ২ থেকে ৮ আগস্ট কাজাখস্তানে অনুষ্ঠিতব্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের সাফল্য কামনা করেন এবং প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশে এআই অলিম্পিয়াড আয়োজনের আগ্রহ প্রকাশ করা হলে তিনি তাতেও সর্বাত্মক সহায়তার কথা জানান।

সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বর্ণপদকজয়ী হোমনা আদর্শ বিদ্যালয়ের লাবিব শাহরিয়ার, মৌলভীবাজার সরকারি কলেজের সাইদুজ্জামান আরাফ এবং নটর ডেম কলেজের ত্রিদিব রায় আর্যকে একটি করে ল্যাপটপ উপহার দেন। এ ছাড়া দলের অন্য সদস্য নাইরা নাওয়ার আহমেদ, নাওফিল রহমান, অনন্য যারিফ আকন্দ, মুবতাসিম চৌধুরী পিয়ম এবং মুরতাযা আব্দুল্লাহকে বই উপহার দেন।

প্রধানমন্ত্রী জানান, তাঁর সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলের মেধাবীদের খুঁজে বের করে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ নিশ্চিত করতে কাজ করছে। মেধাবী তরুণদের হাত ধরেই প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে। এ সময় তিনি বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

প্রতিনিধিদলে বাংলাদেশ এআই অলিম্পিয়াডের দলনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বি. এম. মইনুল হোসেন রাজু, কোচ ড. মোহাম্মদ আজম খান, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান এবং কো-অর্ডিনেটর তাসনিম মাহফুজ নাফিস উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই সময় উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!