ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
ডা. জাহেদ

হাসিনা ফিরে এলে মামলার মুখোমুখি হবেন  

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৪, ২০২৬, ১২:৫৪ পিএম

হাসিনা ফিরে এলে মামলার মুখোমুখি হবেন  

ভারত থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে সরকারের পক্ষ থেকে স্বাগত জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরে এলে আদালতে মামলার মুখোমুখি হবেন এবং সরকার বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে চায়।

মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। এ অবস্থায় তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন বলে যে ঘোষণা দিয়েছেন, তা সরকার ইতিবাচকভাবে দেখছে।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে তার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানাই। তিনি আসবেন, মামলা ফেস করবেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পর্যবেক্ষক রাখার সুযোগ রয়েছে এবং সেখানে ভিডিও ক্যামেরাও ব্যবহার করা যায়। শেখ হাসিনা আদালতে যদি প্রমাণ করতে পারেন যে তিনি অপরাধী নন, তাহলে আদালত যে সিদ্ধান্ত দেবেন, সেটিই কার্যকর হবে।

তিনি বলেন, আদালত যদি তাকে খালাস দেন বা অন্য কোনো শাস্তি দেন, সেটাই হবে। সরকার শুধু বিচার নিশ্চিত করতে চায়। এ কারণেই তার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানানো হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থান প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমান সরকার জুলাইয়ের চেতনাকে ধারণ করে এবং সেই চেতনা মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করছে।

তিনি জানান, পার্লামেন্টে স্বাক্ষরিত জুলাই সনদের ভিত্তিতেই সরকার কাজ করবে। তবে সনদের যেসব বিষয়ে বিএনপি ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে, সেগুলো বিবেচনায় নেওয়া হবে না।

বন্যা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনাসহ প্রয়োজনীয় সব উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

তিনি আরও জানান, এখন পর্যন্ত দেশের সাতটি জেলার ৫৯টি উপজেলা বন্যাকবলিত হয়েছে। এতে প্রায় ১ লাখ ৫৫ হাজার পরিবার পানিবন্দী রয়েছে এবং বন্যাজনিত ঘটনায় এ পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে।

এম জি
 

Link copied!