ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

আনসার সদস্যদের সততায় বিমানবন্দরে হারানো ব্যাগ ফেরত পেলেন প্রবাসী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৮, ২০২৬, ০২:৪৬ পিএম

আনসার সদস্যদের সততায় বিমানবন্দরে হারানো ব্যাগ ফেরত পেলেন প্রবাসী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দায়িত্বশীলতায় নিজের হারিয়ে যাওয়া মূল্যবান ব্যাগ অক্ষত অবস্থায় ফেরত পেয়েছেন মো. মাসুদুজ্জামান তালুকদার নামের এক প্রবাসী যাত্রী। 

মঙ্গলবার ভোররাতে বিমানবন্দরের ক্যানোপি-০২ এলাকায় একটি ট্রলিতে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ব্যাগটি উদ্ধার করা হয়।

ডিউটি করার সময় কর্তব্যরত আনসার সদস্য এপিসি মো. জগলুল পাশা প্রথমে ট্রলিতে ব্যাগটি পড়ে থাকতে দেখেন। তিনি তাৎক্ষণিক বিষয়টি ক্যানোপি ইনচার্জ পিসি মো. আলতাফ হোসেন এবং শিফট ইনচার্জ পিসি মো. মোজাম্মেল হোসেনকে জানান। এরপর প্রকৃত মালিকের সন্ধানে আনসার সদস্যরা ক্যানোপি-০২ ও এর আশেপাশের এলাকায় বেশ কিছুক্ষণ মাইকিং করেন।

ততক্ষণে ব্যাগ হারানোর বিষয়টি টের পেয়ে নারায়ণগঞ্জ থেকে পুনরায় বিমানবন্দরে ফিরে আসেন প্রবাসী মো. মাসুদুজ্জামান তালুকদার। তাঁর উপস্থিতিতে ব্যাগের ভেতরের মালামাল পরীক্ষা করা হয়। ব্যাগে থাকা মানিব্যাগ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ব্যাংকের কার্ড ও প্রয়োজনীয় ইলেকট্রনিক সামগ্রী মিলিয়ে নিশ্চিত হওয়ার পর ব্যাগটি তাঁর কাছে হস্তান্তর করা হয়।

হারিয়ে যাওয়া ব্যাগ ও মূল্যবান জিনিসপত্র অক্ষত অবস্থায় ফেরত পেয়ে ওই প্রবাসী যাত্রী আনসার বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা রক্ষার পাশাপাশি আনসার সদস্যদের এমন সততা ও মানবিক ভূমিকা উপস্থিত সবার মাঝে প্রশংসিত হয়েছে।

জেএইচআর

Link copied!