ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সরকারের পতন ঘটানো ছাড়া মুক্তির পথ নেই: আমির খসরু

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২৬, ২০২২, ০৬:২৯ পিএম

সরকারের পতন ঘটানো ছাড়া মুক্তির পথ নেই: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাস্তায় নেমে সরকারের পতন ঘটানো ছাড়া মুক্তির কোনো পথ নেই।

বুধবার (২৬ অক্টোবর) রাজধানীর পল্টনে গণঅধিকার পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

যুগপৎ আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারের পতন ঘটানো হবে জানিয়ে খসরু বলেন, যুগপৎ আন্দোলনের যে সূচনা হয়েছে, যার যার অবস্থান থেকে আগামী দিনগুলোতে রাস্তায় থেকে ফ্যাসিস্টের পতন ঘটাতে ত্বরান্বিত করতে পারবেন।

তিনি বলেন, আজকে এই প্রেক্ষাপটে কারা জনগণের পক্ষে অবস্থান করছে আর কারা ফ্যাসিস্টের সঙ্গে হাত মিলিয়ে আগামী নির্বাচনে গিয়ে জাতির বিরুদ্ধাচরণ করছে, তা দেশের মানুষ পর্যবেক্ষণ করছে।

বিএনপির এই নেতা বলেন, বিএনপির জনসভায় এতো বাধা-বিপত্তির পরেও মানুষ আসছে। কারণ, তারা এই ফ্যাসিস্ট সরকারের অধীনে নির্বাচন চায় না।

আমির খসরু বলেন, আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। জনগণ তাদের প্রতিনিধি ও সরকার গঠন করবে।

এবি

 

Link copied!