ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

যুগপৎ আন্দোলন সমন্বয়ের জন্য গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটি ঘোষণা

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২৬, ২০২২, ০৭:১২ পিএম

যুগপৎ আন্দোলন সমন্বয়ের জন্য গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটি ঘোষণা

পঞ্চগড়ে গণমিছিলে পুলিশের নির্যাতনে বিএনপি নেতা নিহতের ঘটনায় গণতন্ত্র মঞ্চের প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর ৩ টায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা নাগরিক ঐক্যের যুগ্ম সম্পাদক ডা. জাহেদ উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খাঁন, গণ অধিকার পরিষদের যুগ্ন আহবায়ক মুহম্মদ রাশেদ খান, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, ভাসানী অনুসারী পরিষদের মহিবুল্লাহ বাহার।

আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক এস এম এ কবীর হাসান, গণ অধিকার পরিষদের আতাউল্লাহ প্রমুখ।  

সভায় পঞ্চগড়ে বিএনপির শান্তিপূর্ণ গণমিছিলে পুলিশের নির্যাতনে ১ জন নিহত এবং অর্ধশতাধিক আহতের ঘটনায় তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানান গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, সরকার রাষ্ট্রীয় বাহিনী দিয়ে বিরোধী মত তথা জনগণের কণ্ঠ রোধ করার জন্য নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করছে। চলমান আন্দোলনে মিথ্যা মামলায় গ্রেফতার করেছে বিএনপি এবং গণতন্ত্র মঞ্চের শরিক দলগুলোর কয়েক হাজার নেতাকর্মীদের।

ইঞ্জি. ম. ইনামুল হককে অবৈধ সরকারের দূর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে লিফলেট বিতরণের কারণে লাঞ্চিত করার নিন্দা জানান নেতৃবৃন্দ। সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ বলেন, জনগণ ফুঁসে উঠেছে, স্বৈরাচার সরকারের পতনের ঘন্টা বেজে গেছে। হামলা, মামলা, গ্রেফতার, হত্যার ভয় দেখিয়ে লাভ নেই। জনগণের শক্তির সামনে কোন স্বৈরাচারই টিকতে পারেনি।

সভায় বিএনপিসহ ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী রাজনৈতিক জোট এবং দলের সাথে যুগপৎ আন্দোলন সমন্বয়ের জন্য গণতন্ত্র মঞ্চের ৭ সদস্য বিশিষ্ট লিয়াজোঁ কমিটি ঘোষণা করা হয়। লিয়াজোঁ কমিটির সদস্যবৃন্দ হলেন - আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, কমরেড সাইফুল হক, জোনায়েদ সাকি, রফিকুল ইসলাম বাবলু, এড. হাসনাত কাইয়ূম এবং নুরুল হক নূর।

এবি

Link copied!