ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
সালাহউদ্দিন আহমেদ

এনসিসি ও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সমাধান হয়নি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ১৯, ২০২৫, ০৯:০৪ পিএম

এনসিসি ও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সমাধান হয়নি

জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) ও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে কোনো সমাধানে পৌঁছানো যায়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, গত ৩ দিন যে আলোচনা করেছি তার মধ্যে ৭০ অনুচ্ছেদ, সংসদের স্থায়ী কমিটি, নারী আসন ও প্রধান বিচারপতির নিয়োগ বিষয়ে কথা হয়েছে। বুধবারের আলোচনায় এনসিসি ও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হয়, যা নিয়ে সমাধানে আসা যায়নি। তাই আজও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, রাষ্ট্রপতির ক্ষমতা কী হবে, কে বা কারা রাষ্ট্রপতি নির্বাচিত করবেন, সংসদ কি হবে দ্বিকক্ষবিশিষ্ট এ নিয়ে আলোচনা চলছে। ইলেকটোরাল ভোটের পদ্ধতি এখনো আলোচনায় রয়েছে।

প্রধানমন্ত্রীর মেয়াদ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, টানা দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। স্বৈরাচারী শাসন ঠেকাতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা দরকার। তখন আলাদা এনসিসি গঠনের প্রয়োজন থাকবে না।

ইএইচ

Link copied!