ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
আমির খসরু

এই সরকার নিয়ে আমার কোনো প্রত্যাশা নেই, এটা সাময়িক সরকার

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

আগস্ট ২৯, ২০২৫, ০৪:২৪ পিএম

এই সরকার নিয়ে আমার কোনো প্রত্যাশা নেই, এটা সাময়িক সরকার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “আমি অনির্বাচিত সরকারের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। এ সরকারের কাছে আমার কোনো প্রত্যাশা নেই। এটি একটি সাময়িক সরকার। আমরা অপেক্ষা করছি একটি নির্বাচিত সরকারের জন্য। নির্বাচিত সরকার আসলেই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে।”

শুক্রবার সকালে বরিশালে বিভাগীয় ব্যবসায়ী ফোরাম আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। তিনি বিশ্বাস করেন, নির্বাচন কমিশনের ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ বিএনপিকে সমর্থন দিলে দলটি আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে, যাতে প্রথম দিন থেকেই দেশের মানুষের পাশে দাঁড়ানো যায়।

তিনি আরও বলেন, “সবাই নির্বাচনের অপেক্ষায় আছেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ওই নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে। জনগণ তাদের প্রতিনিধি ও সরকার নিজেরাই নির্বাচিত করবে। তখন একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে।”

অর্থনৈতিক দিক তুলে ধরে আমির খসরু বলেন, গ্রামের একটি পণ্যও মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। নতুন ডিজাইন ও উদ্ভাবনের মাধ্যমে এসব পণ্য দেশে-বিদেশে বিক্রি হলে গ্রাম অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। এ জন্য বিএনপি সবার সঙ্গে কথা বলছে এবং তাদের সমস্যা ও চাহিদা চিহ্নিত করছে।

তিনি বলেন, অতীতে অর্থনীতি ছিল কিছু গোষ্ঠীর হাতে। বিএনপি চায় অর্থনীতিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে। দেশের বিভিন্ন অঞ্চলে যারা কুটির শিল্প ও হস্তশিল্পের সঙ্গে জড়িত, তাদের মূল্যায়ন, আর্থিক সহযোগিতা, টেকনিক্যাল সহায়তা এবং আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ডিং করতে হবে। এভাবে তাদের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি সম্ভব হবে।

আমির খসরু আরও বলেন, ধ্বংসপ্রায় হস্তশিল্প পুনরুদ্ধার করার পাশাপাশি এমন একটি পরিবেশ তৈরি করতে হবে, যাতে দেশের মানুষ ঘরে বসে পণ্য উৎপাদন করে অর্থনীতিতে অংশগ্রহণ নিশ্চিত করতে পারে। “আমরা চাই সাধারণ মানুষকে অর্থনীতির মূলস্রোতে যুক্ত করতে, যাতে দেশের সামগ্রিক অর্থনীতি সমৃদ্ধ হয়।”

এর আগে সকালে নগরীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মেয়াজ্জোম হোসেন আলালসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!