ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
জাহিদুল ইসলাম

শিবিরের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

অক্টোবর ৮, ২০২৫, ১০:২৭ এএম

শিবিরের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে উল্লেখ করে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আমরা ডাকসু ও জাকসুতে জয় পেয়েছি। এক সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের নামও মুখে নেওয়া যেত না। এখন সাধারণ শিক্ষার্থীরা শিবিরের দিকে ঝুঁকছে।

মঙ্গলবার বিকেলে ফেনীতে ছাত্রশিবিরের জেলা ও শহর শাখার সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবিরের শহর শাখা সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও সেক্রেটারি শফিকুল ইসলামের পরিচালনায় সাথী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, ছাত্র শিবিরের জেলা সভাপতি আবু হানিফ হেলাল ও সেক্রেটারি ইমাম হোসেন আরমান।

জাহিদুল ইসলাম বলেন, জুলাই মানে কেবল হাসিনার পতন নয়, জুলাই মানে ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিপক্ষে থাকা। প্রয়োজনে শহীদ হবো, তবুও অন্যায়ের কাছে মাথানত করা যাবে না।

জ্ঞান অর্জনের কথা উল্লেখ করে শিবির সভাপতি বলেন, বিজয়ের পর অহংকারী হওয়া যাবে না। অনেক কিছু অর্জন করেছি মনে করলে পতন সেখান থেকেই শুরু হয়। সুযোগকে আমানত মনে করে কাজে লাগাতে হবে। কুরআন-হাদিস ও একাডেমিক জ্ঞান অর্জন করতে হবে। কাঙ্ক্ষিত নেতৃত্বের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।

তিনি আরও বলেন, হায়াত সংকীর্ণ, স্বপ্ন বড়। এজন্য সময় নষ্ট করা যাবে না, পরিশ্রম করতে হবে। রাসুল (সা.) অল্প সময়ে বহু বিজয় অর্জন করেছেন। রাসুলের জীবন থেকে শিক্ষা নিতে হবে।

জেএইচআর

Link copied!