ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জামায়াত আমীরের গাড়িবহরে হামলা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ২১, ২০২৫, ১১:১১ এএম

জামায়াত আমীরের গাড়িবহরে হামলা

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গণসংযোগ শেষে ফেরার পথে জামায়াতে ইসলামীর জেলা আমির ও হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী কাজী মাওলানা মুখলিছুর রহমানের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার কাসিমনগর বাজারের কাছে দুর্বৃত্তরা গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। হামলার ফলে গাড়ির সামনের কাচ ভেঙে যায়। তবে হামলাকারীদের পরিচয় এখনও জানা যায়নি। 

মাওলানা মুখলিছুর রহমান জানান, তারা শান্তিপূর্ণভাবে প্রচারণা শেষ করে ফিরছিলেন, হঠাৎ গাড়ির দিকে ইট ছোড়া হয়। আমরা তখন গাড়িতে ছিলাম না। হামলার সঙ্গে কারা জড়িত তা জানি না। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে জানান তিনি।

হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজিদুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এই হামলা প্রতিবাদে আজ স্থানীয়ভাবে জামায়াত বিক্ষোভের ডাক দিয়েছে।

জামায়াত নেতারা বলেন, পরিকল্পিত এই ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবি জানাচ্ছি একই সাথে এই ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

মাধবপুরের এই সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে, অন্যথায় বড়ধরনের কোন দূর্ঘটনা ঘটলে এর দায় প্রশাসনকে নিতে হবে।

জেএইচআর

Link copied!