ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

৫ দফা নিয়ে আট দলের বিক্ষোভ কাল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৪, ২০২৫, ০৬:০৬ পিএম

৫ দফা নিয়ে আট দলের বিক্ষোভ কাল

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে শনিবার (২৫ অক্টোবর) দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালিত হবে। তিন দিনের যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশে অংশ নেবে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সমমনা আটটি রাজনৈতিক দল।

এর আগে গত রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিন ধরে দেশের জনগণের দাবি ও জাতীয় ঐক্যের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন এখন সময়ের দাবি। সেই লক্ষ্যে রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে আন্দোলনের মাধ্যমে গণসমর্থন গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।

এই আন্দোলনের নেতৃত্বে থাকা আটটি রাজনৈতিক দলের বাকিরা হলো— খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)

৫ দফা দাবির মধ্যে রয়েছে— ১। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা; ২। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে/উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা; ৩। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ৪। ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা; ৫। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

ইএইচ

Link copied!