ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
হাসনাত আব্দুল্লাহ

রাজনীতির ঊর্ধ্বে খেলাধুলাই মানুষকে এক করতে পারে

জহিরুল হক রাসেল, কুমিল্লা

জহিরুল হক রাসেল, কুমিল্লা

নভেম্বর ৮, ২০২৫, ১১:১০ পিএম

রাজনীতির ঊর্ধ্বে খেলাধুলাই মানুষকে এক করতে পারে

রাজনীতি, মতভেদ কিংবা দলীয় অবস্থান এসবের ঊর্ধ্বে খেলাধুলা মানুষের মধ্যে একতার সেতুবন্ধন তৈরি করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমীর উচ্চ বিদ্যালয় মাঠে ‘জুলাই শহীদ স্মৃতি ডাবল হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

খেলার মাঠে দর্শক ও খেলোয়াড়দের উদ্দেশে হাসনাত বলেন, আমরা প্রতিদিন রাজনীতি করি, কিন্তু রাজনীতির ভেতরে থেকেও মানবিক সম্পর্ককে অক্ষুণ্ণ রাখা জরুরি। ভোটে প্রতিদ্বন্দ্বী হতে পারি, কিন্তু গ্রামের, সমাজের প্রশ্নে আমরা একসাথে থাকতে পারি—এটাই খেলাধুলা আমাদের শেখায়।

তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি মানুষকে ইতিবাচক চিন্তা ও পারস্পরিক শ্রদ্ধাবোধে উদ্বুদ্ধ করে।

যখন আমরা মাঠে থাকি, তখন দল-মত ভুলে একসাথে উল্লাস করি। এই মুহূর্তগুলোই প্রমাণ করে, আমরা চাইলে সব বিভাজন পেরিয়ে ঐক্যবদ্ধ থাকতে পারি,—যোগ করেন এনসিপি নেতা।

হাসনাত আরও বলেন, ভোটের সময় আপনি যাকে খুশি ভোট দিন, রাজনীতিতে আপনি যেখানেই থাকুন না কেন কিন্তু সমাজ ও এলাকার উন্নয়নের প্রশ্নে আমাদের সবাইকে এক হতে হবে। প্রতিটি গ্রামে যদি এই মানসিকতা গড়ে ওঠে, তাহলে দেশ আরও এগিয়ে যাবে।

তিনি খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও সহিংসতা থেকে দূরে রাখার ওপরও জোর দেন।

আজকের তরুণ প্রজন্মকে মাঠে ফেরাতে হবে। খেলা মানেই শৃঙ্খলা, দায়িত্ব ও সহযোগিতা শেখা। তাই আমি চাই প্রতিটি ইউনিয়নে খেলাধুলার নিয়মিত আয়োজন থাকুক বললেন তিনি।

ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি মো. শাহজাহান মিয়া বলেন, এটা শুধু একটি খেলা নয়, এটি আমাদের গ্রামের ঐক্যের প্রতীক। আমরা চাই, আগামী বছর থেকে এই প্রতিযোগিতা আরও বড় পরিসরে হোক।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় হাজীপুর স্টার ক্লাব ২–১ গোলে জয় পায় আলীনগর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। খেলায় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক ও শতাধিক দর্শক।

রাজনীতির মাঠে মতবিরোধ থাকলেও, খেলার মাঠে একতার হাসি ফোটাতে চান সবাই। হাসনাত আব্দুল্লাহর ভাষায় রাজনীতি মানুষকে ভাগ করে, খেলাধুলা মানুষকে এক করে। আমরা যদি মাঠে এক হতে পারি, সমাজেও তা সম্ভব।

ইএইচ

Link copied!