ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ১১:০২ এএম

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সাক্ষাৎ হয়েছে। 

রোববার রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির অন্যান্য শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে শনিবার সকালে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান। ড্রুকএয়ারের বিশেষ বিমানে করে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানান।

শনিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের উপস্থিতিতে দুইটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রথমটিতে স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা এবং দ্বিতীয়টিতে ইন্টারনেট সংযোগ বিষয়ক সহযোগিতার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে একান্ত বৈঠক করেন। পরবর্তীতে উভয় পক্ষের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের নিয়ে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

জেএইচআর

Link copied!