ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চমক দেখাল জামায়াত: প্রার্থী হলেন হিন্দু নেতা কৃষ্ণ নন্দী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৫, ১১:৩১ পিএম

চমক দেখাল জামায়াত: প্রার্থী হলেন হিন্দু নেতা কৃষ্ণ নন্দী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে বড় ধরনের চমক দেখিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘ দশ মাস আগে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে।

জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বুধবার বিকেলে স্থানীয় নেতাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এর আগে গত ১ ডিসেম্বর খুলনায় দলীয় সমাবেশে এসে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রার্থী পরিবর্তনের এই নির্দেশনা দিয়েছিলেন।

মনোনয়ন পাওয়ার বিষয়টি স্বীকার করে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী বলেন, “আমাকে জামায়াতের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। ১ ডিসেম্বর আমিরে জামায়াত প্রার্থী ঘোষণা দিয়েছেন এবং বুধবার স্থানীয় বোর্ডে বিষয়টি চূড়ান্ত হয়েছে। শিগগিরই আমি পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু করব।”

পূর্বে ঘোষিত প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, “১ ডিসেম্বর আমিরে জামিরে জামায়াত আমাদের দুজনকে বুকে বুক মিলিয়ে দিয়ে গেছেন। তিনি নিজেই আমার জন্য প্রচারণায় নেমেছেন। এ ছাড়া জামায়াতের মধ্যে কোনো অভ্যন্তরীণ দ্বন্দ্ব নেই।”

পূর্বে ঘোষিত জামায়াতের প্রার্থী মাওলানা আবু ইউসুফ বলেন, “জামায়াতে ইসলামীর সিদ্ধান্ত অনুযায়ী খুলনা-১ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী কৃষ্ণ নন্দী। তার পক্ষেই আমি প্রচারণা শুরু করেছি। যেহেতু আমাকেই নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক করা হয়েছে, সেহেতু সিদ্ধান্ত অনুযায়ী আমি আমার যথাসম্ভব কাজ করব, ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি খুলনার ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল জামায়াত। দশ মাস পর একমাত্র খুলনা-১ আসনেই প্রার্থী পরিবর্তন করে দলটি একজন হিন্দু নেতাকে তাদের চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিল।

ইএইচ

Link copied!