ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিইসিকে বক্তব্যের ব্যাখ্যা দিতে জামায়াত আমিরের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৫, ২০২৫, ০৮:৫০ পিএম

সিইসিকে বক্তব্যের ব্যাখ্যা দিতে জামায়াত আমিরের হুঁশিয়ারি

ওসমান হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন এবং নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে বলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন যে মন্তব্য করেছেন, তার ব্যাখ্যা দিতে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি দেন।

শফিকুর রহমান বলেন, “ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সারা দেশের মানুষ যেখানে সমব্যথী, সেখানে সিইসির বক্তব্যে আমরা ক্ষুব্ধ। তাঁকে নিজের জায়গা এবং বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে।”

ডা. শফিকুর রহমান বলেন, “একজন বিপ্লবী আহত হবে, তারপর সরকার নড়েচড়ে বসবে এমন সরকার আমরা চাই না।”

ওসমান হাদির ওপর হামলাকারীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি সরকার, তাহলে সরকারের কাজটা কী? এমন প্রশ্নও রাখেন জামায়াত আমির। এই ঘটনার জন্য ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত বলেও মনে করেন তিনি।

তিনি বলেন, “৫৪ বছর জাতির ভাগ্য চোরাবালিতে হারিয়ে গিয়েছিল। অভ্যুত্থানের ঐক্যকে আঁকড়ে ধরে এবার সামনে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে। জামায়াত ক্ষমতায় গেলে সব দলকে সরকারে নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে গড়ে তোলা হবে।”

ইএইচ

Link copied!