ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নির্বাচনী দৌড়ে জামায়াত: ৫৭ আসনে সংগ্রহ করল মনোনয়ন ফরম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৭, ২০২৫, ০৮:৪৪ পিএম

নির্বাচনী দৌড়ে জামায়াত: ৫৭ আসনে সংগ্রহ করল মনোনয়ন ফরম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দেশব্যাপী ব্যাপক প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত দেশের ৫৭টি সংসদীয় আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছে দলটি। 

বুধবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ ডিসেম্বর (সোমবার) প্রথম দফায় ৬টি এবং আজ বুধবার (১৭ ডিসেম্বর) দ্বিতীয় দফায় আরও ৫১টিসহ মোট ৫৭টি আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত ওই বার্তায় উল্লেখ করা হয় যে, আগামী দিনগুলোতেও পর্যায়ক্রমে অন্যান্য আসনের জন্য ফরম সংগ্রহের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।

নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দীর্ঘদিন পর রাজপথের অন্যতম শক্তি জামায়াতে ইসলামী দলীয় প্রতীকে নির্বাচনে ফেরার প্রস্তুতি নেওয়ায় কর্মী-সমর্থকদের মাঝে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দলটির দায়িত্বশীল সূত্র জানায়, এবার যোগ্য ও জনসম্পৃক্ত প্রার্থীদের ওপর ভিত্তি করেই চূড়ান্ত তালিকা তৈরি করা হচ্ছে।

ইএইচ

Link copied!