ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দেশের পথে তারেক রহমান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২৫, ০৮:৫৯ এএম

দেশের পথে তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিমানটি এখন ঢাকার পথে। এই যাত্রায় তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান এবং একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট নম্বর: বিজি-২০২) হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের চার ঘণ্টা আগে স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে তিনি কিংস্টনের বাসভবন থেকে বের হন এবং বিকেল ৪টা ১৫ মিনিটে বিমানবন্দরে পৌঁছান।

ডা. জোবাইদা রহমান এবং ব্যারিস্টার জাইমা রহমান ছাড়াও তারেক রহমানের এই গুরুত্বপূর্ণ সফরে সফরসঙ্গী হিসেবে রয়েছেন- ১. আবু আবদুল্লাহ সালেহ (মিডিয়া টিম প্রধান) ২. রহমান সানি (ব্যক্তিগত সহকারী) ৩. তাবাসসুম ফারহানা (ব্যক্তিগত সহকারী)

জানা গেছে, এই ৫ জনের টিকিটের মোট মূল্য ছিল ৯ হাজার ৮৫৬ ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকার সমান।

বৃহস্পতিবার দুপুর নাগাদ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির অবতরণ করার কথা রয়েছে। তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজধানী ঢাকা ও বিমানবন্দর এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা এবং ব্যাপক উৎসবমুখর পরিবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেএইচআর

Link copied!