ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৪, ২০২৬, ১০:৪৫ পিএম

বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকার বাইরে তার প্রথম সফর শুরু করতে যাচ্ছেন। আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়া সফর করবেন বলে দলের একাধিক সূত্র আজ রোববার নিশ্চিত করেছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতা তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতোমধ্যে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান।

মনোনয়নপত্র বৈধ ঘোষণা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, “তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি। তাই তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।”

দলীয় সূত্রে জানা গেছে, এই সফরের মাধ্যমে তারেক রহমান তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিকতা শুরু করবেন। তার আগমনকে কেন্দ্র করে বগুড়ায় দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

ইএইচ

Link copied!