ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জামায়াত নেতা হত্যার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ

জাহিদুল ইসলাম, মাল্টিমিডিয়া প্রতিবেদক

জাহিদুল ইসলাম, মাল্টিমিডিয়া প্রতিবেদক

জানুয়ারি ১৪, ২০২৬, ০৮:২৭ পিএম

জামায়াত নেতা হত্যার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ

জামায়াত নেতা ডা. আনোয়ারুল্লাহ ও শহীদ ওসমান হাদী হত্যার প্রতিবাদে রাজধানীর ফার্মগেটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। 

বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে ফার্মগেট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন। তিনি বলেন, রাজাবাজার ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি ও মানবিক হোমিও চিকিৎসক ডা. আনোয়ারুল্লাহ এবং শহীদ ওসমান হাদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু ঘটনার দুই দিন পার হলেও হত্যাকারীদের গ্রেফতারে প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।

সাইফুল আলম খান মিলন বলেন, অন্তর্বর্তী সরকার অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। সন্ত্রাসীদের হাতে অবৈধ অস্ত্র থাকলেও এসব অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর উদ্যোগ নেই। এতে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে একটি সুষ্ঠু নির্বাচন নিয়েই উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার এবং অস্ত্রধারীদের গ্রেফতার করে নির্বাচনের জন্য সমান সুযোগের পরিবেশ তৈরি করতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার নো’মান আহমেদ। এতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জিল্লুর রহমান আযমী, অ্যাডভোকেট আবু সাঈদ মন্ডল, নুরুল ইসলাম আকন্দ, আবু জাফর মোহাম্মদ কামাল উদ্দিন এবং ছাত্র সংগঠনের নেতা এজাজ আহমেদ।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি ফার্মগেট থেকে শুরু হয়ে বিজয় স্মরণী হয়ে মনিপুরীপাড়ার তেজগাঁও মসজিদের সামনে গিয়ে শেষ হয়। বক্তারা বলেন দেশে ধারাবাহিক হত্যাকাণ্ড চললেও বিচারহীনতার কারণে অপরাধ বাড়ছে। ডা. আনোয়ারুল্লাহ ও শহীদ ওসমান হাদীসহ সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বলে তাঁরা হুশিয়ারি দেন।

জেএইচআর

Link copied!