ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
জামায়াত আমির

আমরা চাঁদা নেব না, কাউকে নিতেও দেব না

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২৬, ০৪:৪৩ পিএম

আমরা চাঁদা নেব না, কাউকে নিতেও দেব না

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের এক সাগর রক্তের বিনিময়ে আজ আমরা কথা বলার সুযোগ পেয়েছি। আমরা শপথ নিয়েছি- চাঁদা নেব না, কাউকে নিতেও দেব না। নিজেরা দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতেও দেব না।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে জেলা ১০ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে পঞ্চগড়ে জনসভা শেষ করে তিনি দিনাজপুরে পৌঁছান।

আঞ্চলিক উন্নয়ন ও শিল্পায়ন দিনাজপুরকে কৃষিভিত্তিক শিল্পের কেন্দ্র হিসেবে গড়ার প্রতিশ্রুতি দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সারাদেশের খাদ্যের তিন ভাগের এক ভাগ জোগান দেয় এই দিনাজপুর। আমরা ক্ষমতায় এলে এখানে লিচু ও আলু সংরক্ষণের জন্য হিমাগার গড়ে তুলব। দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তরিত করা হবে।

বিদেশে পাচার হওয়া অর্থ ও বিচার ব্যবস্থা তিনি আরও বলেন, আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে ধর্মে ধর্মে কোনো সংঘাত থাকবে না। যারা দেশের টাকা চুরি করে বিদেশে বেগমপাড়া তৈরি করেছে, তাদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। আমরা এমন এক ব্যবস্থা গড়ে তুলব যেখানে টাকা দিয়ে বিচার কেনা যাবে না।

শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিটি জেলায় মেডিকেল কলেজ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। নারীদের কর্মসংস্থান ও নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, মায়েদের জন্য ঘরে ও চাকরিতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে। জামায়াত আমির জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং দিনাজপুর-৫ আসনের প্রার্থী ডা. আব্দুল আহাদসহ জোটের অন্যান্য প্রার্থীরা। সমাবেশে দিনাজপুরের ১৩টি উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক যোগ দেন।

জেএইচআর

Link copied!