ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
সালাহউদ্দিন আহমদ

জামায়াত সারা দেশে উত্তেজনা সৃষ্টি করছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৬, ০৩:৫৯ পিএম

জামায়াত সারা দেশে উত্তেজনা সৃষ্টি করছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে সারা দেশে বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি ও মিটিং-মিছিল করছে। তিনি বলেন, গণতন্ত্র উত্তরণের এই প্রক্রিয়াকে যারাই বাধাগ্রস্ত করতে উশৃঙ্খলতা করবে, জনগণ তাদের অবশ্যই প্রত্যাখ্যান করবে।

বৃহস্পতিবার সকালে চকরিয়া উপজেলার উত্তর হারবাং বত্তাতলী স্টেশনে ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত কয়েক দিনে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তা নিয়ে জামায়াত মাঠ উত্তপ্ত করার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে সেটা সরকার, নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। প্রতিবাদের ভাষা প্রতিবাদের মতো হতে হবে, উশৃঙ্খলতা সৃষ্টি করা যাবে না। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে গণতন্ত্রের জন্য অপেক্ষা করছে।

জামায়াতের কঠোর সমালোচনা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, দলের নামের শেষে ইসলাম থাকলেই কেউ ইসলাম হয়ে যায় না। এরকম হলে তো যত 'নুরুল ইসলাম' আছে, সবাই ইসলাম হয়ে যেত। এই ধরনের ধোঁকাবাজি করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। তারা ধর্মের দোহাই দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছে।

তিনি আরও বলেন, জামায়াত যদি দেশের মানুষের উন্নয়নে তাদের পরিকল্পনা বা ইশতেহার দিত এবং মানুষ পছন্দ করলে ভোট দিত-সেটাই হতো সুস্থ রাজনীতি ও গণতন্ত্রের চর্চা। অথচ তারা তা না করে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করছে।

বিএনপির রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, অনেকে বিএনপির পরিকল্পনাকে অবাস্তব বলছেন। অথচ বিএনপির দীর্ঘদিনের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। আমাদের নেতা তারেক রহমানের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে এবং সেই অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি।

ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল উল্লাহ নুরুর সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বিএনপি নেতা শফিউল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জেএইচআর

Link copied!