ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জামায়াতের নারী সমাবেশ স্থগিত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৬, ০৮:২৯ পিএম

জামায়াতের নারী সমাবেশ স্থগিত

নির্বাচনী প্রচারণায় নারী কর্মীদের হেনস্তা, হামলা ও কাজে বাধা দেওয়ার প্রতিবাদে আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠেয় সমাবেশটি স্থগিত করেছে জামায়াতে ইসলামীর মহিলা শাখা। 

বৃহস্পতিবার দলটির মহিলা শাখার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে জানানো হয়, অনিবার্য কারণবশত পূর্বনির্ধারিত এই প্রতিবাদ সমাবেশটি স্থগিত করা হয়েছে। তবে কর্মসূচিটি কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে, সে সম্পর্কে নতুন কোনো তারিখ ঘোষণা করা হয়নি।

এর আগে গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, সারা দেশে নারী কর্মীদের ওপর চলমান নির্যাতনের প্রতিবাদে আগামী ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। জামায়াতের ইতিহাসে এবারই প্রথম নারী সংগঠনের কর্মীরা প্রকাশ্যে রাজপথে এসে এমন প্রতিবাদ সমাবেশ করার কথা ছিল।

জেএইচআর

Link copied!