ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

এক আপদ বিদায় হতে না হতেই আরেক বিপদ হাজির: নাছির উদ্দীন নাছির

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৭:০৮ পিএম

এক আপদ বিদায় হতে না হতেই আরেক বিপদ হাজির: নাছির উদ্দীন নাছির

নোয়াখালী-৪ আসনের রাজনৈতিক প্রেক্ষাপটে ‘বহিরাগত’ প্রার্থীদের নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। 

তিনি ভোটারদের উদ্দেশে বলেছেন, বিগত দেড় দশকের দুঃশাসন থেকে মুক্তি পেলেও নতুন কোনো ‘বিপদ’ যেন ঘাড়ে চেপে না বসে, সেদিকে সজাগ থাকতে হবে। 

রোববার বিকেলে সুবর্ণচরের চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ধানের শীষের এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

নাছির উদ্দীন নাছির তার বক্তব্যে বিদায়ী সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সমালোচনা করে বলেন, গত ১৫ বছর কবিরহাট থেকে আসা একরাম চৌধুরী সুবর্ণচরের মানুষের ওপর ‘আপদ’ হিসেবে জেঁকে বসেছিলেন। 

বর্তমানে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ইসহাক খন্দকারকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘এক আপদ বিদায় হতে না হতেই আরেক বিপদ আমাদের সামনে হাজির হয়েছে। এ বহিরাগত বিপদের ফাঁদে পা দিলে আগামী ৫ বছর এ অঞ্চল উন্নয়নবঞ্চিত হবে।’

নির্বাচনী জনসভায় ছাত্রদল সম্পাদক সুবর্ণচরের স্থানীয় উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ধানের শীষ জয়ী হলে এবং তারেক রহমান দেশের দায়িত্ব নিলে এ এলাকায় বিদ্যুতের সাব-স্টেশন স্থাপন এবং সুবর্ণচরে একটি নতুন পৌরসভা গঠন করা হবে। 

এ ছাড়া দক্ষিণাঞ্চলের চরাঞ্চলের খাস জমি ভূমিহীনদের মাঝে সঠিক বণ্টনের নিশ্চয়তা এবং নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখুর সঞ্চালনায় এ জনসভায় প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের বিএনপি প্রার্থী মো. শাহজাহান।

এ ছাড়া জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়াসহ স্থানীয় পর্যায়ের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ইএইচ

Link copied!