ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিসিবিতে এডহক কমিটি গঠনে জামায়াতের ক্ষোভ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৮, ২০২৬, ০৪:০৭ পিএম

বিসিবিতে এডহক কমিটি গঠনে জামায়াতের ক্ষোভ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি ভেঙে এডহক কমিটি গঠনের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃত্ব গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে।

দলের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এবং সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বুধবার এক বিবৃতিতে বলেন, “নির্বাচিত কমিটি ভেঙে দলীয় লোকদের সমন্বয়ে এডহক কমিটি গঠন করা ক্রীড়া সংস্থার স্বতন্ত্র ও স্বাভাবিক কার্যক্রমে প্রকাশ্য হস্তক্ষেপ। এটি গণতান্ত্রিক চর্চা এবং আইনের শাসনের পরিপন্থী।”

তিনি আরও বলেন, “এ ধরনের পদক্ষেপ কেবল দেশের ক্রীড়াঙ্গনের সুশাসনকে প্রশ্নবিদ্ধ করছে না, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমর্যাদাকেও ক্ষুণ্ণ করছে। ক্রীড়া সংস্থাগুলোতে গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখতে হবে।”

বিবৃতিতে এডভোকেট জুবায়ের বিশেষভাবে আহ্বান জানান, অবিলম্বে এডহক কমিটি বাতিল করে নির্বাচিত কমিটির প্রতি সম্মান প্রদর্শন করতে হবে এবং ক্রীড়া প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

এই পদক্ষেপে দেশের ক্রীড়াঙ্গনে স্বচ্ছতা, দায়িত্বশীলতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখার গুরুত্ব বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

এএন

Link copied!