ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
বুলু

গুপ্ত হত্যার রাজনীতি থেকে বের হতে পারেনি জামায়াত-শিবির 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ০৪:১৫ পিএম

গুপ্ত হত্যার রাজনীতি থেকে বের হতে পারেনি জামায়াত-শিবির 
ফাইল ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেছেন, গুপ্ত হত্যার রাজনীতি থেকে জামায়াত-শিবির বের হয়ে আসতে পারেনি।

বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যুবদলকর্মী সাইফুল ইসলাম শাকিলকে দেখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। 

হামলায় জামায়াতকে দায়ি করে বুলু বলেন, একাত্তরের মতো তারা আবারও গুপ্ত হত্যা শুরু করেছে। ন্যায় বিচারের কথা বললেও হত্যার রাজনীতি করছে জামায়াত।

শিবিরের চিহ্নিত অস্ত্রধারীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চালাতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান।

সোমবার ২৭ এপ্রিল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের জনকল্যাণ নামক স্থানে প্রতিপক্ষের হামলায় যুবদলকর্মী সাইফুল ইসলাম শাকিল গুলিবিদ্ধ হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। একই ঘটনায় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এম আলাউদ্দিনকে কুপিয়ে জখম করা হয়। তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনায় জন্য বিএনপি কর্মীরা স্থানীয় জামায়াত-শিবিরের কর্মীদের অভিযুক্ত করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন তারা।

এম জি

Link copied!