ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ছাত্রশিবির

ডিএসসিসির প্রার্থী হওয়ার সুযোগ নেই সাদিক কায়েমের 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১, ২০২৬, ০৪:১৯ পিএম

ডিএসসিসির প্রার্থী হওয়ার সুযোগ নেই সাদিক কায়েমের 

সংগঠনের দায়িত্বে থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম কোনো রাজনৈতিক দলের প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার সংগঠনটির প্রচার সম্পাদক এসএম ফরহাদ এক বিশেষ ঘোষণায় এ অবস্থান স্পষ্ট করেন।

এর আগে কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় সম্মেলনে সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়।

এ প্রসঙ্গে এসএম ফরহাদ বলেন, ছাত্রশিবিরের একজন কেন্দ্রীয় দায়িত্বশীলকে জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণার খবর বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়ানো হচ্ছে।

তিনি জানান, ছাত্রশিবিরের নীতিমালা অনুযায়ী সংগঠনের যে কোনো পর্যায়ে দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশ নেওয়া বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, সংগঠনের দায়িত্ব শেষ করে কেউ ব্যক্তিগতভাবে অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দিলে বা নির্বাচনে অংশ নিলে সেটি তার নিজস্ব সিদ্ধান্ত। তাই বর্তমান দায়িত্বে থাকা কাউকে নিয়ে প্রচারিত এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।

এম জি

Link copied!