ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
জামায়াত আমির

পাকিস্তানের বিপক্ষে এ জয় আমাদের ইতিহাসের সেরা অর্জন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২০, ২০২৬, ০২:৫৮ পিএম

পাকিস্তানের বিপক্ষে এ জয় আমাদের ইতিহাসের সেরা অর্জন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ঐতিহাসিক ২-০ ব্যবধানে জয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি খেলোয়াড়, কোচ ও ক্রিকেট বোর্ডসহ (বিসিবি) সংশ্লিষ্ট সবাইকে দেশবাসী ও দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

সিলেটের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে এই সিরিজ নিশ্চিত করে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট জয়ের এই রেকর্ডকে দেশের ক্রিকেটে এক নতুন মাইলফলক হিসেবে উল্লেখ করেন জামায়াত আমির।

তিনি বলেন, মিরপুর ও সিলেটের এই টানা জয় পুরো জাতিকে এক অনন্য গৌরব এনে দিয়েছে। অদম্য ইচ্ছাশক্তি আর সামর্থ্যের জোরেই ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অর্জন সম্ভব হয়েছে।

ম্যাচের পঞ্চম দিনের রোমাঞ্চকর লড়াইয়ের প্রশংসা করে ডা. শফিকুর রহমান বলেন, কঠিন চাপের মুখেও ক্রিকেটাররা অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস ও দলগত ঐক্যের দারুণ দৃষ্টান্ত দেখিয়েছেন। শেষ মুহূর্ত পর্যন্ত তাদের লড়াকু মানসিকতা সত্যিই প্রশংসনীয়।

ক্রিকেটের এই গৌরবময় সাফল্য দেশের তরুণ প্রজন্মকে ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা আরও বাড়াবে বলে আশা প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তিনি প্রত্যাশা করেন, ভবিষ্যতেও এই জয়ের ধারা বজায় থাকবে।

বিবৃতির শেষ অংশে তিনি জাতীয় দলের ক্রিকেটার, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

এএন

Link copied!