ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬
মামুনুল হক

রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ ছিল ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২০, ২০২৬, ০২:০৫ পিএম

রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ ছিল ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট

নারায়ণগঞ্জের আলোচিত রিসোর্টকাণ্ডের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শনিবার নিজের ফেসবুক পেজে দীর্ঘ একটি পোস্টে ‘৫০১ নম্বর কক্ষ’ তৎকালীন সরকারের একটি ব্যর্থ প্রজেক্ট ছিল বলে দাবি করেন তিনি।

মামুনুল হক জানান, ২০২১ সালের ৩ এপ্রিল তিনি তার দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণাকে নিয়ে নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষে অবস্থান করছিলেন।

তার দাবি, সে সময় পুলিশের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগের কর্মী, সাংবাদিক ও অন্যরা সেখানে জোরপূর্বক প্রবেশ করে তাদের চরম হেনস্তা করে এবং লাইভ সম্প্রচার চালায়।

জান্নাত আরার সঙ্গে বিয়ে প্রসঙ্গে পোস্টে তিনি উল্লেখ করেন, শরিয়ত ও শরিয়তের নিয়ম অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়েছিল, তবে উপমহাদেশে একাধিক বিয়ে সামাজিকভাবে জটিল হওয়ায় তা গোপন রাখা হয়েছিল।

বিয়ের পর প্রথম স্ত্রীর নাম ব্যবহার ও ফোনে অন্য পরিচয় দেওয়ার বিষয়েও তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, প্রথম পরিবারে অস্থিরতা এড়াতে এবং বিষয়টি শান্তভাবে উপস্থাপনের জন্য তিনি এমন কৌশল নিয়েছিলেন।

খেলাফত মজলিসের আমির প্রশ্ন তোলেন, তিনি বা জান্নাত আরা কোনো আইন ভঙ্গ না করলেও পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবে তাদের ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস করা হয়েছিল, যা সম্পূর্ণ বেআইনি।

পোস্টে মামুনুল হক দাবি করেন, রিসোর্ট ঘটনার পর তৎকালীন এনএসআই মহাপরিচালক তার সঙ্গে বৈঠক করে আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন।

জান্নাত আরার বর্তমান অবস্থান প্রসঙ্গে মামুনুল হক জানান, ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত তাদের বৈবাহিক সম্পর্ক ছিল এবং বিভিন্ন মনোমালিন্যের কারণে ২০২৫ সালের মার্চে পারস্পরিক আলোচনার মাধ্যমে তাদের বিচ্ছেদ ঘটে।

দীর্ঘ ফেসবুক পোস্টে চরিত্র হননের অভিযোগ তুলে মাওলানা মামুনুল হক দাবি করেন, রাজনৈতিক ও আদর্শগত মতপার্থক্যের কারণে তৎকালীন সরকারের বৃহত্তর রাজনৈতিক প্রকল্পের অংশ হিসেবে তার বিরুদ্ধে এই অপপ্রচার চালানো হয়েছিল।

পোস্টের শেষাংশে মামুনুল হক জানান, ‘৫০১’ তার কাছে কোনো নেতিবাচক বিষয় নয়, বরং এটি তার ভাষায় ফ্যাসিস্ট সরকার ও তার দোসরদের পরাজয়ের এক ঐতিহাসিক দলিল।

এএন

Link copied!