ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৩, ২০২৫, ১০:১১ এএম

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ।

সোমবার বাদ ফজর আমবয়ানের মধ্যদিয়ে দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

এর আগে, রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় প্রথম ধাপের আনুষ্ঠানিকতা।

তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ে নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, মাঠ এখন দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের জন্য পুরোপুরি প্রস্তুত। এই ধাপে অংশগ্রহণ যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাংগাইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর,খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবন জেলা অংশগ্রহণ করছে। মোট ৪০টি খিত্তায় ঢাকার একাংশসহ ২২টি জেলার মুসল্লিরা অংশ নেবেন।

এবারের বিশ্ব ইজতেমার জুবায়েরপন্থীদের অধীনে দু’ধাপে অনুষ্ঠিত হবে প্রথম পর্ব। ইতোমধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপের ইজতেমা শেষ হয়েছে। ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা।

আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। আগামী ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা।

ইএইচ

Link copied!