ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
অংশ নিচ্ছেন বিশ্বের ১২ খ্যাতনামা আলেম

১৫ নভেম্বর ঢাকায় আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৩, ২০২৫, ০২:২৮ পিএম

১৫ নভেম্বর ঢাকায় আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলন

আগামী শনিবার (১৫ নভেম্বর) ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন। এতে অংশ নিতে ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে খ্যাতনামা ওলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদরা বাংলাদেশে পৌঁছেছেন।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনের (বাংলাদেশ) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি জানান, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে অংশ নিচ্ছেন বিদেশি ৮ আলেম। এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে হিন্দের (ভারত) সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়খ আব্দুর রউফ মক্কি, পাকিস্তানের ইউসুফ বিন্নুরী টাউন মাদ্রাসার নায়েবে মুহতামিম ড. আহমাদ ইউসুফ বিন্নুরী এবং জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা ইলিয়াছ গুম্মান।

আর আজ রাতে ঢাকায় পৌঁছাবেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী এবং মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শায়খ মুসআব নাবীল ইবরাহিম।

সম্মেলনে বাংলাদেশ থেকে অংশ নেবেন হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, দারুল উলুম হাটহাজারীর মুহতামিম মাওলানা খলিল আহমাদ কুরাইশী, আল হাইয়াতুল উলিয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক। এছাড়া দেশের খ্যাতিমান আরও অর্ধশতাধিক আলেম সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এরই মধ্যে আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছ থেকে সম্মেলনটির অনুমতি পাওয়া গেছে।

দেশি-বিদেশি খ্যাতিমান আলেমদের অংশগ্রহণে আয়োজিত এই মহাসম্মেলনকে ঘিরে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আয়োজক কমিটি জানিয়েছে, খতমে নবুওয়তের পবিত্র আকিদা রক্ষায় বৈশ্বিক ঐক্যের এই সম্মেলনে লাখো মানুষের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান এক ঐতিহাসিক দৃশ্যে পরিণত হবে, ইনশাআল্লাহ।

সম্মেলনে সকল ইমানদার মুসলিমদের উপস্থিত থেকে খতমে নবুওয়তের পবিত্র আকিদা সংরক্ষণের আহ্বানে শামিল হওয়ার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদ মধুপুরি।

তিনি বলেন, “কাদিয়ানি মতবাদ ইসলামের মৌলিক আকিদার পরিপন্থি। বিশ্বের বহু ইসলামী সংগঠন ও রাষ্ট্র তাদের অমুসলিম ঘোষণা করেছে। পাকিস্তান, সৌদি আরবসহ বিভিন্ন মুসলিম দেশ এ বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছে, কিন্তু বাংলাদেশে এখনো রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হয়নি—যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে ক্ষুণ্ন করছে।”

তিনি আরও বলেন, “মির্যা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মনে করা ইসলামের মৌলিক বিশ্বাস ‘খতমে নবুওয়ত’-এর পরিপন্থি। আমরা আশা করছি, ১৫ নভেম্বরের এই সম্মেলন থেকে খতমে নবুওয়ত বিষয়ে মুসলিম উম্মাহর চেতনা নতুন করে জাগ্রত হবে। বাংলাদেশ সরকারও কাদিয়ানিদের অমুসলিম হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেবে।”

উল্লেখ্য, ‘খতমে নবুওয়ত’ শব্দ দুটি আরবি। খতম অর্থ শেষ বা সমাপ্তি, আর নবুওয়ত অর্থ পয়গম্বরী বা নবিত্ব। সুতরাং খতমে নবুওয়ত অর্থ নবীগণের সমাপ্তি। ইসলামী পরিভাষায় মুহাম্মদ (সা.)-কে শেষ নবী হিসেবে মেনে নেওয়াকে খতমে নবুওয়ত বলে।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, “মুহাম্মদ (সা.) তোমাদের কোনো পুরুষের পিতা নন, তিনি আল্লাহর রাসুল এবং সর্বশেষ নবী, আর আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞ।” (সুরা আহজাব : ৪০)

ইএইচ

Link copied!