ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশের মসজিদে বিশেষ দোয়া

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৫, ২০২৫, ০৩:৩৫ পিএম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশের মসজিদে বিশেষ দোয়া

ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিএনপি'র উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এদিন নয়াপল্টনের মসজিদে আয়োজিত দোয়ায় অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি'র শীর্ষ নেতারা। 

দোয়া মাহফিল শেষে মির্জা ফখরুল বলেন, "বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাবাসের সময়ই তার অসুস্থতার সূত্রপাত, চিকিৎসার অভাবে তিনি আজ মারাত্মকভাবে অসুস্থ।"

তিনি জানান, কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স শনিবার দেশে পৌঁছানোর কথা রয়েছে। চিকিৎসকরা অনুমতি দিলে রোববারই বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে।

রাজধানীসহ সারাদেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষও দোয়ায় অংশ নেন। পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্য ধর্মীয় উপাসনালয়েও বেগম জিয়ার সুস্থতার জন্য প্রার্থনার আহ্বান জানানো হয়।

ইএইচ

Link copied!