ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬
তাহেরী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২২, ২০২৬, ০১:২১ পিএম

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ

সাতক্ষীরা-৪ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নিয়ে দেশজুড়ে ব্যাপক তোলপাড় ও সমালোচনা সৃষ্টি হয়েছে। এই ঘটনা নিয়ে এবার তীব্র সমালোচনা করেছেন আলোচিত বক্তা মো. গিয়াস উদ্দিন ওরফে মাওলানা তাহেরী।

একটি ওয়াজ মাহফিলে মাওলানা তাহেরী বলেন, এমপি গাজী নজরুল ইসলামকে নিয়ে সাতক্ষীরায় কী চলতাছে! মেয়ের বয়স ১৪, মেয়ের বাপের বয়স ৩৬ আর ওনার বয়স হলো ৭৪, না কত? কী হিসাব-নিকাশ! ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ! এগুলো বিকৃত মানসিকতা।

মাওলানা তাহেরী আরও বলেন, এসব ঘটনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ‘এআই’ বলে চালিয়ে দেওয়া বিকৃত যৌনাচার। আবার ধরা খাওয়ার পর দ্বিতীয় বিয়ে বলে চালিয়ে দেওয়া পাক্কা মিথ্যাচার। প্রশাসনকে বলব, সঠিক তদন্ত করেন। এই মিথ্যাবাদীদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে, এই মোনাফেকদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এদের মুখে ইসলাম আছে; কিন্তু অন্তরে ইসলাম নাই। এদের বট বাহিনী আছে; হারামকে হালাল বলতে তারা বট বাহিনী লেলিয়ে দেয়।

বক্তৃতায় এমপির অতীত কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, এই লোকটা দেখলাম নির্বাচনের সময় সাদা পর্দা লাগাইছে। একপাশে মেয়েরা আর একপাশে উনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্দার কাছে যায় আর বলে- আপনারা ভালো করে চলবেন, পর্দা করবেন। অথচ এখন তাঁর নিজেরই এই অবস্থা!

জেএইচআর

Link copied!