ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এবার হকি লিগে দল কিনছেন সাকিব

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ৫, ২০২২, ০৪:০৮ পিএম

এবার হকি লিগে দল কিনছেন সাকিব

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান এবার হকির সাথে যুক্ত হলেন। সাকিবের অংশীদারিত্ব থাকা প্রতিষ্ঠান মোনার্ক মার্ট হকি ফেডারেশনের আয়োজিত ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনেছে। সাকিবের এই অংশীদারি প্রতিষ্ঠানটি বিপিএলে দল কিনতেও আবেদন করেছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে হকির সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে সাকিব জানান, তিনি মনে করেন হকিতে ভালো সম্ভাবনা আছে। 

হকি নিয়ে উদ্যোগ নিলে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে। হকি নিয়ে বড় করে উদ্যোগ নেওয়া হলে তিনি পাশে থাকবেন বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, ‘আমরা স্পোর্টসের সঙ্গে থাকতে চাই। ওই চিন্তা থেকে হকির সঙ্গে যাত্রা শুরু করলাম। আশা করি, আমরা স্পোর্টসের সঙ্গে থাকতে পারবো।

শুধু ক্রিকেট, ফুটবল কিংবা হকি নয় দেশের যত ধরনের খেলা আছে, সামগ্রিকভাবে সবগুলোর সঙ্গে আমরা আস্তে আস্তে যুক্ত হতে চাই।’ 

হকির সম্ভাবনা নিয়ে সাকিব বলেন, ‘হকি বিশ্বকাপে অংশ নেয় ১৬টি দল। বাংলাদেশ হকি র‌্যাংকিংয়ে ২৭তম অবস্থানে আছে। খুব বেশি তো দূরে না। সবাই চেষ্টা করলে, এখানে সম্মিলিতভাবে উদ্যোগ নিলে বাংলাদেশের হকিতে বিশ্বকাপ খেলা সম্ভব।’

আগামী অক্টোবরের তৃতীয় সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে এই হকি লিগ।

এ বিষয়ে বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি লিগটি নিয়ে আগামী ৫ সেপ্টেম্বর এসিই-এর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করা হবে।

এরপর আমরা অনেকগুলো বিষয় চূড়ান্ত করবো। এসব নিয়েই কাজ চলছে। আশা করি, বাংলাদেশের হকির ইতিহাসে স্মরণীয় কিছু হতে যাচ্ছে।’

অনুষ্ঠানে মুশফিকের অবসর নিয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান সাকিব আল হাসান। বলেন, “আজ হকি নিয়েই বলবো। ক্রিকেট নিয়ে এখানে নয়, পরে।”


টিএইচ

Link copied!