ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নেপালে বিপক্ষে প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে বাংলাদেশ

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১৯, ২০২২, ০৬:৩২ পিএম

নেপালে বিপক্ষে প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে বাংলাদেশ

খেলা শুরুর মাত্র ১৪ মিনিটেই স্বাগতিক নেপালকে এক গোল করে এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা।  সেই ধারাবাহিকতায় ম্যাচের ৪১ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে এগিয়ে থাকার ব্যবধান আরও জোরালো করে লাল-সবুজের বাংলাদেশ দল।

এর আগে প্রথম গোল আসে শামসুন্নাহার জুনিয়রের পা থেকে। আর দ্বিতীয় গোলটি করেন কৃষ্ণা রানি।

ম্যাচের শুরু থেকে স্বাগতিক নেপালকে দমিয়ে রাখছিলেন সাবিনা-মারিয়ারা। ম্যাচের ১২ মিনিটে কর্ণার থেকে নেওয়া ক্রস থেকে গোল করে এগিয়ে যায় বাংলাদেশ।

এরপর ৩৫ মিনিটে নেপাল সমতায় ফেরার সুযোগ পেলেও ভাগ্য তাদের সহায়ক ছিল না। সাইড বারে লেগেছিল বল। এরপর প্রথমার্ধের ৪১ মিনিটে দ্বিতীয় লিড নেয় বাংলাদেশ।

দ্বিতীয়বারের মতো সাফ ওমেন চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ দল। আর পঞ্চমবারের মতো শিরোপার মিশনে ছুটছে স্বাগতিক নেপাল।

বাংলাদেশ একাদশ: রূপনা চাকমা, সাবিনা খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার, আঁখি খাতুন, মাসুরা পারভীন, মনিকা চাকমা, সানজিদা আক্তার, মারিয়া মান্ডা, কৃষ্ণা রানী সরকার ও সিরাত জাহান স্বপ্না।

এবি

Link copied!