ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কমলাপুর স্টেডিয়ামের সংস্কার কাজের উদ্বোধন

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১৬, ২০২২, ০৮:৩২ পিএম

কমলাপুর স্টেডিয়ামের সংস্কার কাজের উদ্বোধন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক রোববার (১৬ অক্টোবর) ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামের আধুনিকায়ন ও সংস্কার কাজের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। এই আধুনিকায়ন এবং সংস্কার কাজে ব্যয় করা হবে প্রায় ১৬ কোটি টাকা।

আধুনিকায়ন কাজের মধ্যে প্যাভিলিয়ন ভবনের নিচতলায় প্লেয়ার লাউঞ্জ, ডাইনিং রুম, রেফারি রুম, মেডিকেল রুম এবং ভেন্যু অপারেশন কন্ট্রোল (ভিওসি) রুমের উন্নয়ন। প্যাভিলিয়ন ভবনের ২য় তলায় নতুন হসপিটালিটি বক্স (৯টি) নির্মাণ ও কনফারেন্স রুমের সম্প্রসারণ।

প্যাভিলিয়ন ভবনের ৩য় তলায় নতুন প্রেস বক্স নির্মাণ এবং ৩য় ও ৪র্থ তলায় হোস্টেল রুমের সংস্কার ও উন্নয়ন (মোট ১৭টি কক্ষ), বিদ্যমান সাধারণ গ্যালারির উন্নয়ন, গভীর নলকূপ সরবরাহ। স্থাপন সারফেস ড্রেনের উন্নয়ন। নতুন সীমানা প্রাচীর নির্মাণ, বিদ্যমান সীমানা প্রাচীরের উন্নয়ন এবং রাস্তা পুনর্নির্মাণ।

গাড়ি পার্কিং এরিয়ার উন্নয়ন ও টিকিট কাউন্টার নির্মাণ। বিদ্যমান ফ্লাড লাইটের লুমিনার পরিবর্তনসহ সাব-স্টেশনের উন্নয়ন। জায়েন্ট স্ক্রিন এবং স্কোর বোর্ড সরবরাহ ও স্থাপন। বিদ্যমান বাহিরের স্যানিটারি ওয়ার্কের উন্নয়নসহ ফ্লাড লাইট টাওয়ারের চতুর্দিকে বেষ্টরি নির্মাণ কাজ। সব স্টেডিয়ামের রং করাও হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া) মো. নজরুল ইসলাম, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিএইচ

Link copied!