ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাকিস্তানের চাওয়া পূরণে ব্যর্থ ভারত

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১০, ২০২২, ০৬:০৮ পিএম

পাকিস্তানের চাওয়া পূরণে ব্যর্থ ভারত

পাকিস্তান দলের মেন্টর ম্যাথু হেডেন চেয়েছিলেন ফাইনালে ভারত-পাকিস্তানের লড়াই হোক।

বুধবার (৯ নভেম্বর) সিডনিতে নিউজিল্যান্ডকে প্রথম সেমিফাইনালে হারানোর পর হেডেন বলেন, ‘আমরা ভারতের বিরুদ্ধে খেলতে চাই। দুদেশের সমর্থকদের কথা ভেবেই এ কথা বলছি। কারণ, যদি ভারত-পাকিস্তান মাঠে নামে তাহলে বিশ্বের তিন ভাগের এক ভাগ মানুষ খেলা দেখবে।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় না যে, এখনো আমরা নিজেদের সেরা খেলা খেলতে পেরেছি। আশা করছি ফাইনালে সেটা দেখাতে পারব।’

নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করে পাকিস্তান। অপেক্ষায় ছিল প্রতিপক্ষের। কে হবে পাকিস্তানের শিরোপার যুদ্ধের প্রতিপক্ষ? গত ২৪ ঘণ্টা ধরে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ক্রিকেট বিশ্বে।

অবশেষে জানা গেল রোববার (১২ নভেম্বর) বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-ইংল্যান্ড।

চলমান টি-টােয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় ইংল্যান্ড। বৃহস্পতিবার (১০ নভেম্বর) অ্যাডিলেডের ম্যাচটিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৬৮ রান করে ভারত। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিনা উইকেটেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা। ফলে ইংল্যান্ডের এই জয়ে স্বপ্ন পূরণ হলো না ম্যাথু হেডেনের।

এবি

Link copied!