ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেনজেমা

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১৯, ২০২২, ০৯:০৬ পিএম

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেনজেমা

শিরোপার খুব কাছে গিয়েও চ্যাম্পিয়ন না হতে পারার পরের দিনই নতুন করে দুঃসংবাদ এলো ফ্রান্স দলের জন্য। আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ালেন ফ্রান্সের অভিজ্ঞ ফরোয়ার্ড করিম বেনজেমা।

সোমবার (১৯ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ইতালিয়ান প্রভাবশালী ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

বরাবরের মতো এবারের বিশ্বকাপেও ভাগ্যটা খারাপ ছিল করিম বেনজেমার। বিশ্বকাপ শুরুর দুই দিন আগে চোটের কারণে ছিটকে যান দল থেকে। তবে ফাইনালের আগে তাকে ফিট হিসেবে পাওয়া গেলেও শিরোপার লড়াইয়ে বিবেচনা করা হয়নি ব্যালন ডি’অর জয়ী তারকাকে। এরপরের কাহিনীটা সবার জানা, শিরোপার কাছে গিয়ে দল হেরেছে টাইব্রেকারে। আর পরের দিনই আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ালেন রিয়াল মাদ্রিদের তারকা।

গুঞ্জন আছে, কোচের সঙ্গে বিরোধের জের ধরে সরে দাঁড়িয়েছেন বেনজেমা। কারণ পুরোপুরি ফিট থাকলেও দলে নেওয়া হয়নি তার মতো তারকা ফুটবলারকে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পরোক্ষ প্রতিক্রিয়াও জানিয়েছিলেন বেনজেমা। ফাইনাল নিয়ে তার আগ্রহ নেই লিখে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছিলেন। এরপর দলের ফাইনাল খেলাও মাঠে দেখতে যাননি তিনি।

এবি

Link copied!