ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পন্তের জন্য উর্বশীর মায়ের প্রার্থনা, পোস্ট ভাইরাল

সাহিদুল ইসলাম ভূঁইয়া

জানুয়ারি ৪, ২০২৩, ১২:৫৯ পিএম

পন্তের জন্য উর্বশীর মায়ের প্রার্থনা, পোস্ট ভাইরাল

প্রাইভেটকার দুর্ঘটনায় ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্ত আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তার অবস্থা আপাতত স্থিতিশীল।

পন্তের সমর্থক থেকে বিশ্বের একাধিক তারকা ক্রিকেটার, তার আরোগ্য কামনা করছেন। ভারতের নায়িকা উর্বশীও ছবি পোস্ট করে প্রেমিকের দুর্ঘটনায় নিজে যে কষ্ট পেয়েছেন সেটি প্রকাশ করেছেন। যদিও সেটি নিয়ে ট্রল হয়েছে।

এবার পন্তের আরোগ্য কামনায় প্রার্থনা করার অনুরোধ করলেন উর্বশীর মা মীরাও।

মীরা রাউতেলা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পন্তের একটি ছবি পোস্ট করে লেখেন— সোশ্যাল মিডিয়ার জল্পনা একদিকে এবং আন্তর্জাতিক স্তরে উত্তরাখণ্ডের মুখ উজ্জ্বল করার কৃতিত্ব অন্যদিকে। সিদ্ধবালিবাবা যেন দ্রুত তোমায় সুস্থ করে তোলে। আপনারাও সবাই ঋষভ পন্তের জন্য প্রার্থনা করুন।

মুহূর্তের মধ্যেই উর্বশীর মায়ের পোস্ট ভাইরাল হয়ে যায়। মীরা রাউতেলার ফলোয়াররা তার পোস্টে উর্বশীকে ট্যাগ করেও একাধিক কমেন্ট করেন।

প্রসঙ্গত, পন্তের দুর্ঘটনার পর উর্বশী পোস্ট করলেও, পন্তকে নিয়ে সরাসরি তিনি কোনো মন্তব্য করেননি। তবে উর্বশীর মায়ের এ পোস্টে জল্পনা আরও বাড়ল।

চিকিৎসকরা বলছেন, ভারতীয় দলের তরুণ উইকেটকিপার ব্যাটার এখন আগের তুলনায় অনেক ভালো আছেন। তবে হাঁটু, আঙুল, গোড়ালি এখনো ফুলে রয়েছে। ফলে করা সম্ভব হচ্ছে না এমআরআই স্ক্যান। সূত্র: হিন্দুস্তান টাইমস

এবি

Link copied!