ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
চলে গেলেন তিন বিদেশি ক্রিকেটার

কুমিল্লায় যোগ দিতে আসছেন হাসান আলি

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

জানুয়ারি ১০, ২০২৩, ০৯:১১ পিএম

কুমিল্লায় যোগ দিতে আসছেন হাসান আলি

কুমিল্লা ভিক্টোরয়ান্সের তিন বিদেশি ক্রিকেটার ডেভিড মালান, মোহাম্মদ নবি ও ফজল হক ফারুকি চলে গেছেন। দলীয় সূত্র জানিয়েছে, তারা তিনজনই আবুধাবিতে টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবেন। তাদের পরিবর্তে পাকিস্তানি পেসার হাসান আলি ও ক্যারিবীয় ব্যাটার চ্যাডউইক ওয়াল্টন খুব শিগগিরই কুমিল্লার হয়ে খেলতে আসবেন। তবে দুই আফগান ক্রিকেটার মোহাম্মদ নবি ও ফজল হক ফারুবি এবং ইংলিশ ডেভিড মালান কুমিল্লার হয়ে দুটি ম্যাচেই অংশ নিয়েছেন; কিন্তু কেউই সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি।

ইংলিশ মিডল অর্ডার ডেডিড মালান ২ ম্যাচে অংশ নিয়ে এক ম্যাচে করেছেন ৩৯ বলে ৩৭; আরেক ম্যাচে করেছেন ৯ বলে ১৭ রান। অফস্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নবির পারফরমেন্সও প্রত্যাশিত মানে পৌঁছেনি। দুই ম্যাচের এক ম্যাচে ৭ বলে ৮ ও আরেক ম্যাচে করেছেন ৪ বলে ৫ রান। নবির সংগ্রহ ছিল সাকুল্যে ১৩ রান। পেসার ফজল হক ফারুকি ২ ম্যাচে পেয়েছেন মাত্র একটি উইকেট। রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচে ৪ ওভারে ২৮ রানে পান ১ উইকেট। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে শেষ ম্যাচে ৩.৪ ওভার করে ফারুকি ২৮ রানে ছিলেন উইকেটশূন্য। মোহাম্মদ নবি রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচে ২ ওভারে দেন ৩০ রান।

তবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে শেষ ম্যাচে নবির বোলিং স্পেল ছিল ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট। এদিকে এই তিন ক্রিকেটার চলে যাওয়ায় কুমিল্লা শিবিরে বিদেশি ক্রিকেটারের সংখ্যা কমে গেছে। দলটির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, পাকিস্তানের পেসার হাসান আলি আর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার চ্যাডউইক ওয়াল্টন খুব শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন। তাদের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত। হয়তো চট্টগ্রাম পর্বেই দেখা যাবে দুজনকে। এছড়া লেগব্রেক গুগলি বোলার আবরার আহমেদকে আনার চেষ্টাও চলছে। আসলে এ পাকিস্তানিকেও কুমিল্লার হয়ে খেলতে দেখা যাবে।

এবি

Link copied!