ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ইংল্যান্ড- বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ

টস হেরে ব্যাটিংয়ে বাংলদেশ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মার্চ ১৪, ২০২৩, ০৩:০৪ পিএম

টস হেরে ব্যাটিংয়ে বাংলদেশ

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। সিরিজ জয় হয়ে গেছে আগেই, আজ শেষ ম্যাচে ইংলিশদের হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়েই মাঠে টিম টাইগার্স। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টায় ইংলিশদের বিরুদ্ধে মাঠে নামে বাংলাদেশ। আগের দুই ম্যাচেই টস হারার পর আজ টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছে ইংলিশ অধিনায়ক জস বাটলার।

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের ইতিহাস লেখা হয়েছে আগেই, এবার হোয়াইট ওয়াশ করে আরেকটি ইতিহাস লেখার হাতছানি টাইগার বাহিনীর সামনে।

ইংলিশদের হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে আজ একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। লাল-সবুজের জার্সি গায়ে আজ অভিষেক হচ্ছে তরুণ স্পিনার তানভীরব ইসলামের। তাকে জায়গা দিতে একাদশের বাইরে রাখা হয়েছে নাসুম আহমেদকে। এদিকে, এক ম্যাচ পর আজ একাদশে ফিরছেন শামীম হোসেন। বাদ পড়েছেন আফিফ হোসেন।

অন্যদিকে, বাংলা ওয়াশের লজ্জা এড়াতে দ্বিতীয় ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে ইংল্যান্ড।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, শামীম হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক),  ফিল সল্ট, ডেভিড মালান, বেন ডাকেট, মইন আলি, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, রেহান আহমেদ, জোফরা আর্চার।

 

Link copied!