ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ১৮, ২০২৩, ১০:০৮ এএম

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

জাতীয় দলের জার্সিতে এক মাসের বেশি সময় পর শুরুর একাদশে ফিরলেন লিওনেল মেসি। ফিরেই ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড মেলে ধরলেন নিজেকে। অধিনায়কের নৈপুণ্যে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বুধবার (১৮ অক্টোবর) সকালে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বে পেরুকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। দুটি গোলই আসে রেকর্ড সাতবারের ব্যালন ডি‍‍`অর জয়ী মেসির পা থেকে। আর্জেন্টিনার জার্সিতে ১৭৮ ম্যাচে তার গোলসংখ্যা বেড়ে হলো ১০৬টি।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থান মজবুত করল আর্জেন্টিনা। টানা চার জয়ে তাদের অর্জন পূর্ণ ১২ পয়েন্ট। দিনের আগের ম্যাচে ব্রাজিলকে ২-০ ব্যবধানে হারিয়ে দুইয়ে উঠে এসেছে উরুগুয়ে।

এআরএস

Link copied!