ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আর্জেন্টিনার কাছে হারায় ইকুয়েডর কোচকে বরখাস্ত

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ৫, ২০২৪, ০৩:৪৩ পিএম

আর্জেন্টিনার কাছে হারায় ইকুয়েডর কোচকে বরখাস্ত

কোপার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে চাকরি খুইয়েছেন ইকুয়েডর কোচ ফেলিক্স সানচেজ। তাকে বরখাস্ত করেছে দেশটির ফুটবল ফেডারেশন (এফইএফ)। 

আজ শুক্রবার (৫ জুলাই) লিওনেল মেসিদের বিপক্ষে খেলার মূল সময়ে ১-১ গোলে সমতা ধরে রাখলেও টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে যায় ইকুয়েডর ।

এফইএফ বিবৃতিতে বলেছে, ‘এফইএফ জানাচ্ছে, আজ ফেলিক্স সানচেজের সম্মতির ভিত্তিতে তার সঙ্গে চুক্তিভিত্তিক সম্পর্কের ইতি টানার ব্যাপারে ঐক্যমতে পৌঁছানো গেছে। ফেলিক্স এবং তার কোচিং স্টাফের পেশাদারিত্ব ও কাজের জন্য ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে তাদের সাফল্য কামনা করি।’

গত বছরের মার্চে ৪ বছরের চুক্তিতে সানচেজকে কোচ হিসেবে নিয়োগ করে এফইএফ। এক বছরের বেশি কিছু সময় দায়িত্ব পালনের পরই চাকরি হারাতে হলো তাকে। ২০১৯ সালে কাতারকে প্রথমবারের মতো এএফসি চ্যাম্পিয়নশিপ ট্রফিতে জায়গা করে দিয়েছিলেন স্প্যানিশ এই কোচ।

বিআরইউ
 

Link copied!