ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পাকিস্তানে সিরিজ হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মে ৩১, ২০২৫, ১০:৪৭ এএম

পাকিস্তানে সিরিজ হারল বাংলাদেশ

সহজ জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল পাকিস্তান। বাংলাদেশ বন্দি রইল ব্যর্থতার পুরোনো বৃত্তেই। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে স্বাগতিকদের কাছে পাত্তাই পাননি লিটন-রিশাদরা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ হেরেছে ৫৭ রানে।

আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ২০১ রান তোলে পাকিস্তান। জবাবে ১৯ ওভারে ১৪৪ রানে অলআউট হয় বাংলাদেশ। 

বড় রান তাড়ায় শুরুটা ভালো করেন তানজিদ তামিম। ১৯ বলে ৩৩ রান করে দলকে আত্মবিশ্বাসের খোরাক এনে দেন। বাকিরা তা গ্রহণ করতে পারেনি। পারভেজ হোসেন ইমন ৮ ও অধিনায়ক লিটন দাস বিদায় নেন ৬ রানে। মেহেদী হাসান মিরাজের ১৭ বলে ২৩ রান পারেনি পাকিস্তানের বোলিংকে চ্যালেঞ্জ জানাতে।

আসা-যাওয়ার মাঝে থাকে পুরো টপঅর্ডার। মিডল অর্ডারও থিতু হতে পারেনি ক্রিজে। জাকের আলী অনিক প্রথম বলেই ধরেন সাজঘরের পথ। খুলতে পারেননি রানের খাতা। শেষ দিকে তানজিম সাকিব নিজের মতো চেষ্টা করেছেন। দলের হয়ে সর্বোচ্চ রান এসেছে এই বোলারের ব্যাট থেকেই। তার ৩১ বলে ৫০ রান কেবল হারের ব্যবধান কমিয়েছে। 

পাকিস্তানের পক্ষে আবরার আহমেদ শিকার করেন ৩ উইকেট।

এর আগে, টস জিতে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন ওপেনার সাহিবজাদা ফারহান। ৪১ বলে দলীয় সর্বোচ্চ ৭৪ রান করেন এই ব্যাটার। অপর ওপেনার সাঈম আইয়ুব অবশ্য ফিরে যান দ্রুত। মাত্র ৪ রান করে রানআউট হন।

পাকিস্তানের রানের চাকা সচল রাখেন দুই টপঅর্ডার মোহাম্মদ হারিস ও হাসান নাওয়াজ। ২৫ বলে ৪১ রানের ইনিংস খেলেন হারিস। তিনি ফিফটি না পেলেও নাওয়াজ ঠিকই তুলে নেন অর্ধশতক। ২৬ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলে পাকিস্তানের সংগ্রহ পার করেন ২০০-র ঘর। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন নওয়াজ।

বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ ও তানজিম সাকিব নেন দুটি করে উইকেট। রিশাদ হোসেনের শিকার একটি।

বিআরইউ

Link copied!