ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাংলাদেশ বনাম হংকং ম্যাচের টাইটেল স্পনসর টেকনো

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৩:২৭ পিএম

বাংলাদেশ বনাম হংকং ম্যাচের টাইটেল স্পনসর টেকনো

আসন্ন এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার পর্বে বাংলাদেশ বনাম হংকং ম্যাচের টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হলো গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো। এ উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও টেকনো’র মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় ঢাকায়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইস্মার্টইউ টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের সিইও রেজওয়ানুল হক এবং বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

আগামী ৯ অক্টোবর, ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-হংকং ম্যাচটি হবে এই পার্টনারশিপের প্রথম আনুষ্ঠানিক ফল। এর আগে বাংলাদেশ বনাম ভুটান এবং বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচেও স্পনসর হিসেবে ছিল টেকনো।

টেকনোর সিইও রেজওয়ানুল হক বলেন, এএফসি এশিয়ান কোয়ালিফায়ার-এর অফিসিয়াল পার্টনার হতে পেরে আমরা গর্বিত। খেলাধুলার প্রতি আমাদের ব্র্যান্ড স্পিরিট ‘Stop at Nothing’ এর প্রতিফলন ঘটছে এই অংশগ্রহণের মাধ্যমে।

বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, টেকনোর মতো ব্র্যান্ডের সহযোগিতা দেশের ফুটবলের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করি এই ধারা অব্যাহত থাকবে।

২০১৬ সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি-র সঙ্গে গ্লোবাল পার্টনারশিপের মাধ্যমে ফুটবলে টেকনোর যাত্রা শুরু হয়। বর্তমানে তারা এএফসি ক্লাব প্রতিযোগিতাসহ বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে যুক্ত রয়েছে, যার মধ্যে রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট, এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগ, এবং আসন্ন আফ্রিকান কাপ অব নেশনস (AFCON) ২০২৫।

টেকনোর এই অংশগ্রহণ শুধু একটি ব্র্যান্ড প্রচার নয় এটি বাংলাদেশের ফুটবলের উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

জেএইচআর

Link copied!