ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মান্দায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৪ ফার্মেসিকে জরিমানা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নভেম্বর ৬, ২০২৫, ০৩:৩১ পিএম

মান্দায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৪ ফার্মেসিকে জরিমানা

নওগাঁর মান্দা উপজেলার সুতিরহাট বাজারের ওষুধের ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে ৪ ফার্মেসিকে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী।

বৃহস্পতিবার দুপুরে ওষুধ ও প্রসাধনী আইনে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে শ্রীরামপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলামকে ৩,০০০ টাকা, একই গ্রামের ওসমান আলীর ছেলে আবুল কালামকে ৩,০০০ টাকা, গোবিন্দপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে আবু বকর সিদ্দিককে ৩,০০০ টাকা এবং শ্রীরামপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মহসিন আলীকে ২,০০০ টাকা করে মোট ১১,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ইএইচ

Link copied!