ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

৬ দল নিয়ে ১৯ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৫, ০৬:১৪ পিএম

৬ দল নিয়ে ১৯ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে চলছে নানা রকম নাটকীয়তা। শুরুতে ৫টি দলকে নিয়ে বিপিএলের ১২তম আসর আয়োজনের পরিকল্পনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে প্লেয়ার অকশনের আগমুহূর্তে নতুন দলসংখ্যা একটি বাড়ানো হয়েছে। 

বুধবার বিপিএল নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করেছে বিসিবি। সেখানে বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, সেখানে জানানো হয়েছে ৬ দলের বিপিএল হবে এবার। ষষ্ঠ দল হিসেবে যুক্ত করা হয়েছে নোয়াখালীকে।

এবারের আসর শুরু হবে আগামী ১৯ ডিসেম্বর থেকে। ১৯ জানুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে। এর আগে ১৭ ডিসেম্বর ঢাকায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে।

বিপিএলের এবারের আসরে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নবাগত নোয়াখালী এক্সপ্রেস। নিলামের আগে প্রতিটি দল দুজন করে দেশি এবং বিদেশি ক্রিকেটারের সরাসরি চুক্তি করার সুযোগ পাচ্ছে। 

এদিকে ইতোমধ্যেই তিন দফা পিছিয়েছে নিলামের তারিখ। আগামী ৩০ নভেম্বর বিকেল ৩ টায় রাজধানীর একটি পাচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে নিলাম। এবারের বিপিএলে নিলামে অংশ নিতে ৫০০ এর বেশি বিদেশি ক্রিকেটার আবেদন করেছেন। এর মধ্যে থেকে ২৫০ জন ক্রিকেটারকে বাছাই করেছে বিসিবি।

জেএইচআর

Link copied!