ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
বিপিএল ২০২৬

রাজশাহীর বিপক্ষে নাটকীয় জয় চট্টগ্রামের

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৬, ০৬:০৭ পিএম

রাজশাহীর বিপক্ষে নাটকীয় জয় চট্টগ্রামের

লো স্কোরিং ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। রাজশাহী ওয়ারিয়র্সকে ২ উইকেটে হারিয়েছেন শেখ মেহেদি হাসানরা। ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে চট্টগ্রামের ঘাম ছুটে গেলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছেন হাসান নওয়াজ (৩৫*) ও শরীফুল ইসলাম (২*)।

শেষ বলে জয়ের জন্য চট্টগ্রামের দরকার ছিল ২ রান। ম্যাচ তখন পেন্ডুলামের মতো দুলছে। মেহেরব হাসানের করা ইনিংসের শেষ ওভারের শেষ বলে স্ট্রাইকে ছিলেন নওয়াজ। রাজশাহীর ফিল্ডাররাও তখন প্রস্তুত যেকোনোভাবে রান রুখে দিতে। 

তবে নওয়াজ বল ঠেলে দিয়েই দৌড় শুরু করেন। বল নাজমুল হোসেন শান্তর হাতে গেলেও তিনি দ্রুত ছুড়ে দিতে পারেননি। আর সেই সুযোগেই দুই রান নিয়ে জয়ের উচ্ছ্বাসে মেতে ওঠেন নওয়াজ ও শরীফুল। লক্ষ্য তাড়ায় চট্টগ্রাম ৮ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে।

এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৮ উইকেটে ১২৮ রানের সংগ্রহ পায়। ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রাজশাহী। 

দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন ওপেনার মুহাম্মদ ওয়াসিম ও মেহেরব। আকবর আলীর ব্যাট থেকে আসে ১৭ রান। চট্টগ্রামের হয়ে ৩ উইকেট নেন আমের জামাল। সমান ২ উইকেট নিয়েছেন শরীফুল ও তানভির ইসলাম।

লক্ষ্য তাড়া করতে নেমে বিপদে পড়ে চট্টগ্রামও। দলীয় ৬৮ রানে পঞ্চম উইকেট হিসেবে বিদায় নেন অধিনায়ক মেহেদি (২৮)। এরপর নওয়াজ ষষ্ঠ উইকেটে আসিফ আলীর (২৭) সঙ্গে ৩৫ রানের জুটি গড়েন। তার আগে তিনি মেহেদির সঙ্গে করেন ৪০ রানের জুটি। এই দুই জুটিতেই রক্ষা পায় চট্টগ্রাম এবং জয়ের বন্দরের দিকে এগিয়ে যায়।

শেষ ওভারে চট্টগ্রামের জয়ের জন্য দরকার ছিল ১০ রান। সেই সমীকরণ ঠিকই মিলিয়ে নেন নওয়াজ ও শরীফুল। রাজশাহীর হয়ে ৩ উইকেট নিয়েছেন বিনুরা ফার্নান্দো এবং ২ উইকেট নেন মেহেরব।

চট্টগ্রামকে জিতিয়ে ম্যাচসেরা হয়েছেন নওয়াজ। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকল চট্টগ্রাম। ৭ ম্যাচে ফ্র্যাঞ্চাইজিটির পয়েন্ট ১০। অন্যদিকে, ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে রাজশাহী।

 

Link copied!