ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাংলাদেশ ইস্যুতে বৈঠকে বসছেন জয় শাহ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

জানুয়ারি ১০, ২০২৬, ১১:০৯ পিএম

বাংলাদেশ ইস্যুতে বৈঠকে বসছেন জয় শাহ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ও নিরাপত্তা ইস্যুতে সৃষ্ট সংকট নিরসনে আগামীকাল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে বসছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। 

এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সূচি অনুযায়ী গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে খেলার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে সেখানে দল পাঠাতে অনীহা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিকল্প হিসেবে টাইগারদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়ে আইসিসিকে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ।

বিসিবির এই অনড় অবস্থানের পেছনে ভারতের কিছু উগ্রপন্থী সংগঠনের হুমকি এবং বিসিসিআইয়ের সাম্প্রতিক একটি বিতর্কিত সিদ্ধান্ত কাজ করছে। আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল ভারতীয় বোর্ড। 

মূলত বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগে ভারতের কিছু গোষ্ঠীর ক্রমাগত চাপের মুখে বিসিসিআই এই অবস্থান নেয়। এর প্রতিক্রিয়ায় দেশের ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে আপাতত ভারতে না খেলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

এটি আইসিসির একটি বৈশ্বিক টুর্নামেন্ট হওয়ায় ভেন্যু পরিবর্তন বা ম্যাচ স্থানান্তরের চূড়ান্ত ক্ষমতা কেবল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার হাতেই ন্যস্ত। 

এ বিষয়ে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা পিটিআইকে স্পষ্ট জানিয়েছেন, এটি তাদের একক কোনো সিদ্ধান্তের বিষয় নয়; আইসিসিই এ ব্যাপারে চূড়ান্ত ফয়সালা দেবে। আগামীকাল জয় শাহর সঙ্গে বৈঠকের পরই নিশ্চিত হওয়া যাবে যে টাইগারদের ম্যাচগুলো শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় সরে যাবে নাকি ভারতেই অনুষ্ঠিত হবে।

বিসিবি সভাপতি গণমাধ্যমে জানিয়েছেন, অতীতে ভারত ও পাকিস্তানের মধ্যকার টুর্নামেন্টগুলোর উদাহরণের ভিত্তিতেই তারা এই দাবি তুলেছেন। 

তিনি বলেন, নিরাপত্তা সংকটের কারণে ভারত যেমন পাকিস্তানে যায়নি, ঠিক তেমনি বাংলাদেশের যৌক্তিক নিরাপত্তা শঙ্কাগুলোও আইসিসিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। একটি সম্মানজনক সমাধানের প্রত্যাশায় এখন আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

ইএইচ

Link copied!