ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিসিবির সব দায়িত্ব থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

জানুয়ারি ১৫, ২০২৬, ০৩:৪৯ পিএম

বিসিবির সব দায়িত্ব থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি

শুধু সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান তামিম ইকবালকে নিয়েই নয়, এম নাজমুল ইসলাম জাতীয় দলের ক্রিকেটারদের সম্পর্কেও একের পর এক মানহানিকর বক্তব্য দেওয়ায় বিসিবির অর্থ কমিটির প্রধানের পদসহ বিসিবির সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে। 

তবে নিজ থেকে পদত্যাগ না করলে বোর্ড পরিচালকের পদ থেকে নাজমুলকে সরাতে পারবে না বিসিবি। বিসিবির গঠণতন্ত্র অনুযায়ী শুধুমাত্র মৃত্যু হলে, মানসিক ভারসাম্য হারালে, শৃঙ্খলাজনিত শাস্তি হলে, অর্থনৈতিভাবে দেওলিয়া হলে, পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে অথবা নিজ থেকে পদত্যাগ না করলে কারো পরিচালক পদ শুন্য হয় না। এখানে প্রথম পাঁচটি কারণ নাজমুলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে তিনি নিজ থেকে পদত্যাগ করলে সমস্যার সমাধান হতে পারে।

বর্তমানে বিসিবির পরিচালক নাজমুল অর্থ কমিটির প্রধানের দায়িত্ব ছাড়া আর কোনো দায়িত্বে নেই। বিসিবির একাধিক সূত্র নিশ্চিত করেছে, জরুরি সভায় সিদ্ধান্ত হয়েছে তাঁকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার। তাঁকে অন্য সব ধরণের কর্মকান্ড থেকেও দুরে রাখার সিদ্ধান্ত হয়েছে। ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি থেকে নাজমুল এবারই প্রথম বোর্ড পরিচালক হয়েছিলেন।

নাজমুলকে নিয়ে বিতর্কের শুরু গতকাল তিনি ক্রিকেটারদের নিয়ে কিছু অসৌজন্যমূলক মন্তব্য করার পর। এর আগে ফেসবুক পোস্টে তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলেও বিতর্কিত হয়েছিলেন তিনি।

ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন কাল রাতেই এক সংবাদ সম্মেলনে জানান, নাজমুল বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ না করলে ক্রিকেটাররা কোনো খেলা খেলবে না। সে অনুযায়ী মিরপুরে আজ বিপিএলের প্রথম ম্যাচটি হয়নি। দ্বিতীয় ম্যাচ নিয়েও আছে সংশয়।

অবশ্য দুপুরে বনানীর শেরাটন হোটেলে আয়োজিত কোয়াবের এক সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের পক্ষ থেকে জানানো হয়, বিকেলের মধ্যে যদি বোর্ডের পক্ষ থেকে তাদের শর্ত মেনে নেওয়া হয়, তাহলে সন্ধ্যায়ই তারা ম্যাচ খেলতে নামবেন। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বসে কোয়াব সভাপতি মিঠুন বলেছেন, ‘মাঠে যাবো একটাই শর্তে, বিসিবি যদি কমিটমেন্ট করে, ৪৮ ঘণ্টার মধ্যে এই লোক বিসিবিতে থাকবে না। যদি থাকে, তাহলে খেলা বন্ধের দায় ক্রিকেটাররা নেবে না। যদি বিসিবি থেকে অফিশিয়াল ডিক্লেয়ার করে…।’

এরপরই এলো নাজমুলকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার খবর। ক্রিকেটারদের দাবির মুখে সম্ভব সর্বোচ্চ সিদ্ধান্তটাই নিয়েছে বোর্ড। বল এখন ক্রিকেটারদের কোর্টে। সন্ধ্যার রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটানস ম্যাচটি হবে তো!

এএন

Link copied!