ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিসিবি থেকে আরও এক পরিচালকের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

এপ্রিল ২, ২০২৬, ০৬:০৫ পিএম

বিসিবি থেকে আরও এক পরিচালকের পদত্যাগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পদত্যাগ করেছেন আরও একজন পরিচালক। ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেনের পর এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। তিনি জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন বলে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

পদত্যাগপত্রে ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ানোর কথা উল্লেখ করেছেন। তবে তাঁর বাইরে অন্য কোনো পরিচালক নতুন করে পদত্যাগ করেছেন কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে ক্লাব কোটায় নির্বাচিত পরিচালক ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেনও বিসিবি থেকে পদত্যাগ করেছিলেন।

উল্লেখ্য, আগের দুই পরিচালকও পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত বিষয়ের কথা জানিয়েছিলেন। তবে আমজাদ হোসেন তাঁর পদত্যাগের পর বিসিবিতে কাজ করার পরিবেশ বা সুযোগ পাচ্ছেন না বলে পরোক্ষভাবে ইঙ্গিত দিয়েছিলেন। একের পর এক পরিচালকের পদত্যাগের ফলে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার অভ্যন্তরীণ কাঠামোতে নতুন কোনো পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে কি না, তা নিয়ে ক্রীড়াঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

জেএইচআর

Link copied!